ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে রাসায়নিক মেশানো ৩ টন আম ধ্বংস

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অপরিপক্ব ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত প্রায় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করে ধ্বংস করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, ইথিলিন হরমোন ব্যবহার করে কাঁচা আম পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করে ১৬৮ ক্যারেটে থাকা বিপুল পরিমাণ আম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে রোলার দিয়ে পিষে এসব আম ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান জানান, ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

তবে জব্দ করা আমে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, তার মাত্রা কত ছিল এবং তা পরীক্ষাগারে যাচাই করা হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালিগঞ্জে রাসায়নিক মেশানো ৩ টন আম ধ্বংস

আপডেট সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬