ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে মিলিশিয়া নেতার তথ্যে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলা পত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত এক শিয়া মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের বিষয়ে তথ্য দিতে পারলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় দেওয়া এই ঘোষণায় হাশিম ফিনিয়ান রহিম আল-সরাজির অবস্থান বা তার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য চাওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, আল-সরাজি কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা (কেএসএস) নামক একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন, যাকে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গোষ্ঠী ইরাকের অভ্যন্তরে সহিংসতা ছড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, কেএসএস-এর সদস্যরা ইরাকের বেসামরিক নাগরিক হত্যায় জড়িত এবং দেশটিতে অবস্থিত বিভিন্ন মার্কিন কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে। এছাড়া ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাঘাঁটি ও সেনাসদস্যদের ওপর আক্রমণের পেছনেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় মিলিশিয়া হামলা বেড়ে যাওয়ায় ওয়াশিংটন এমন কঠোর অবস্থানে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ইরাকের শিয়া সম্প্রদায়ের সদস্যদের নিয়েই এই ধরনের মিলিশিয়া গোষ্ঠী গড়ে ওঠে এবং তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর নির্দেশনায় কার্যক্রম পরিচালনা করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, আল-সরাজির মতো নেতাদের নিয়ন্ত্রণে আনতে পারলে অঞ্চলে ইরানের প্রভাব কমানো সম্ভব হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরাকে মিলিশিয়া নেতার তথ্যে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬