ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

বরিশালের গৌরনদীতে সরকারি অফিসে সকাল সেবা কার্যক্রমে উদাসীনতা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সরকারি সেবা ঘণ্টা অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সাধারণ মানুষকে সেবা দেওয়ার কথা থাকলেও বরিশালের গৌরনদী উপজেলা কার্যালয়ের অধিকাংশ দপ্তর তখনও বন্ধ দেখা গেছে

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন দপ্তরে তালা ঝুলতে দেখা যায়। তালা ঝুলানো দপ্তরের মধ্যে রয়েছে—

  • উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
  • মাধ্যমিক শিক্ষা অফিস
  • পিআইও অফিস
  • উপজেলা হিসাবরক্ষণ অফিস
  • উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
  • উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়
  • যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়

তবে এলজিইডি কার্যালয়ে সকাল ৯টার মধ্যেই প্রকৌশলী অহিদুর রহমানকে অফিসে উপস্থিত থেকে কাজ করতে দেখা গেছে। অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের অনুপস্থিতিতে সেবা নিতে আসা মানুষদের কাজও সম্পন্ন হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাজির সাইদুল ইসলাম সাঈদ বলেন, “স্যার এখনো অফিসে আসেননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন।” মৎস্য অফিসের মাঠ সহকারী ও অন্যান্য কর্মচারীরাও একই কথা জানিয়েছেন।

সেবা নিতে আসা ভুক্তভোগীরা জানান, তারা নির্ধারিত সময়ে অফিসে এসেছেন, কিন্তু অধিকাংশ দপ্তর তখনও খোলা হয়নি। এক ভুক্তভোগী শেফালী বেগম বলেন, “আমার মেয়ের জন্ম নিবন্ধনের ভুল সংশোধনের আবেদনের সুপারিশ নিতে এসেছি। নির্ধারিত সময়ে সেবা না পেলে আমাদের ভোগান্তি বাড়ে।”

এ বিষয়ে ইউএনও মো. ইব্রাহিম হোসেন ফোনে যোগাযোগে আসেননি।

সরকারি নির্দেশনার মূল উদ্দেশ্য ছিল— সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে নির্ধারিত সময়ে সেবা প্রদান করা, কিন্তু বরিশালের এই উদাসীনতা তার চ্যালেঞ্জের প্রমাণ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশালের গৌরনদীতে সরকারি অফিসে সকাল সেবা কার্যক্রমে উদাসীনতা

আপডেট সময় : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬