ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, ভোর প্রায় ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগি বোঝাই একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়।

এতে ভ্যানে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনই মুরগি ব্যবসায়ী ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৯:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬