ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

দেড় কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঋণের দায়ে নান্না ফরাজী (৫৫) নামের এক ব্যক্তি কীটনাশকপানে আত্মহত্যা করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ইনস্পেকটর তদন্ত আব্দুল হালিম।নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা।

বিষপানের আগে চিরকুটে লিখে যান, আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোন লোক দায়ী না।আমি মেলা টাকা দেনা তাই দেয়ার মতন কোন পথ নাই তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। কোন ভাই বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।

মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী জানান, আমার ভাই সুপারির ব্যবসা করতো ।এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পরেন।পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ভোর রাতে কীটনাশক পান করেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর পঞ্চায়েত বলেন, ঋণের চাপে মাঝেমধ্যে তাকে হতাশাগ্রস্ত দেখা যেত। সকালে শুনি বিষপান করে আত্মহত্যা করে।

মঠবাড়িয়া থানার ইনস্পেকটর তদন্ত আব্দুল হালিম বলেন, ঋনের কিস্তি দিতে না পেরে তিনি চিন্তিত ছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেড় কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫