ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি চালক নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় ট্রাকচাপায় নাসির মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের শ্রীডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া একই উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন নাসির মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি চালক নিহত

আপডেট সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬