ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক মুক্তি, মুক্তিপণ দেওয়ার অভিযোগ যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ছুরিকাঘাত, দুই লাখ টাকা ছিনতাই ‘হেলহোল’ মন্তব্যে ট্রাম্পকে নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া “মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি”—ছাত্রদল সভাপতির মন্তব্য নতুন সরকারের সামনে অর্থনৈতিক ও রাজনৈতিক বড় চ্যালেঞ্জ মার্কিন জব্দ প্রচেষ্টা ব্যর্থ, আইআরজিসির পাহারায় ইরানি জাহাজ বন্দরে মুলাদীতে যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার আইডিআরএতে চেয়ারম্যান-সদস্য পদে বয়সসীমা তুলে নিচ্ছে সরকার রানা প্লাজা মামলা ঝুলে আছে, নেই অগ্রগতি ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ালেন ট্রাম্প

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ অভিযোগে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় ‘হরিলুট’ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জাতীয় সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে জাতীয় সংসদের পক্ষ থেকে অচিরেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সংসদ সচিবালয় আরও জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ অভিযোগে তদন্ত কমিটি

আপডেট সময় : ১১:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬