ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই সনদ সংশোধন করে বাস্তবায়ন করবে সরকার: আইনমন্ত্রী সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু বসিলায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা, শ্রমিক নিহত পুনর্গঠনে ব্যস্ত বিএনপি, জুলাই সনদ নিয়ে বাড়ছে মতভেদ “যারা আমাদের গুপ্ত বলে, তারাই আসলে গুপ্ত”—ছাত্রদল প্রসঙ্গে জামায়াত নেতা বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক মুক্তি, মুক্তিপণ দেওয়ার অভিযোগ যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ছুরিকাঘাত, দুই লাখ টাকা ছিনতাই ‘হেলহোল’ মন্তব্যে ট্রাম্পকে নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া “মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি”—ছাত্রদল সভাপতির মন্তব্য নতুন সরকারের সামনে অর্থনৈতিক ও রাজনৈতিক বড় চ্যালেঞ্জ

মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। টম ল্যাথাম টসে জিতে এই সিদ্ধান্ত নেন। ফলে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস অনুষ্ঠিত হয়।

সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচেও জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে কিউইরা। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে চাপে থাকা বাংলাদেশের জন্য এটি ‘ডু অর ডাই’ ম্যাচ—এ ম্যাচে হারলেই সিরিজ খোয়াতে হবে টাইগারদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন সৌম্য সরকার, তার জায়গা করে দিতে একাদশের বাইরে গেছেন আফিফ হোসেন ধ্রুব। অন্যদিকে নিউজিল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

বাংলাদেশ দলের একাদশে আছেন তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশে আছেন হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোর্কে ও জেইডেন লেনক্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আপডেট সময় : ১২:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬