ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

মাগুরার সদর উপজেলায় তন্ময় মন্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে কছুন্দী ইউনিয়নের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তন্ময় মন্ডল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্যাসদী গজনা গ্রামের কমল মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আদিত্য মন্ডল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পরিবার ও এলাকাবাসীকে জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে অবহিত করেন।

পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমগাছের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ সময় পাশে পড়ে থাকা একটি কালো ব্যাগে থাকা কাগজপত্র দেখে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬