ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান, যা পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। যুক্তরাষ্ট্রে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন।

বৃষ্টির ভাই জানান, পুলিশ তাদের ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা যাবে কি না, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টি হত্যার শিকার, শোকাহত পরিবার

আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬