ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

প্রতিবছর লাখো শিশুর প্রাণ কাড়ে ম্যালেরিয়া। এতদিন ছোট শিশুদের জন্য নির্দিষ্ট নিরাপদ ওষুধ না থাকলেও এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব ম্যালেরিয়া দিবস (২৫ এপ্রিল)-এর ঠিক আগে নবজাতক ও অল্প ওজনের শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

নতুন এই ওষুধটি আর্টিমেথার ও লুমেফ্যান্ট্রিনের সংমিশ্রণে তৈরি, যা ৫ কেজির কম ওজনের শিশুদের জন্য প্রথম নিরাপদ ম্যালেরিয়াবিরোধী চিকিৎসা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে এই বয়সী শিশুদের ক্ষেত্রে বড় শিশুদের জন্য তৈরি ওষুধ ব্যবহার করতে হতো, ফলে ডোজ ভুল হওয়ার পাশাপাশি বিষক্রিয়ার ঝুঁকিও ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুরাই ম্যালেরিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এবং মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই এই বয়সীদের মধ্যে ঘটে। শুধু তাই নয়, গর্ভাবস্থায় ম্যালেরিয়ার কারণে প্রতিবছর প্রায় ১০ হাজার মায়ের মৃত্যু, ২ লাখ মৃত শিশু জন্ম এবং প্রায় ৫ লাখ ৫০ হাজার শিশু কম ওজন নিয়ে জন্ম নেয়।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ২৮ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এবং ৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০টির মধ্যে ৯টি মৃত্যু ঘটে সাব-সাহারান আফ্রিকায়।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, ম্যালেরিয়া শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজীবনকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে এখন প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে নতুন অগ্রগতি সেই চিত্র বদলাতে শুরু করেছে।

এছাড়া সম্প্রতি সংস্থাটি ম্যালেরিয়া শনাক্তের তিনটি নতুন র‍্যাপিড টেস্টও অনুমোদন দিয়েছে, যা ভুল নির্ণয়ের কারণে হওয়া মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ কেজির কম ওজনের শিশুর জন্য প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন

আপডেট সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬