সংবাদ শিরোনাম ::
ভোলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ভোলায় পৃথক দুটি অভিযানে আড়াই কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর থানার আওতাধীন দুটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড জানায়, সদর থানার পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। একই সময়ে উত্তর দিগলদীর ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে এক কেজি গাঁজাসহ আরও একজন মাদককারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজাসহ আটক দুইজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানা–এ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
সংস্থাটি আরও জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।




















