ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেরখাদায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সংঘর্ষে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০) মারা যান।

এর আগে একই দিন সকালে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে অপর গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপ শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে নুর আলম নিহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেরখাদায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২

আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬