ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে মিড-ডে মিলের খাবারের মানে অসন্তোষ প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সন্দেহজনক গন্ধ পাওয়ায় খাবারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি মিড-ডে মিলের খাবারের মান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পরিবেশও ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা বনরুটিতে অস্বাভাবিক গন্ধ পাওয়া গেলে তিনি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করেন। একইসঙ্গে খাবারের দুটি নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। তিনি বলেন, মানোন্নয়ন না হলে কার্যাদেশ বাতিল করা হতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, সারাদেশে মিড-ডে মিলের মান পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা যায় এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হয়।

এ সময় তিনি শিক্ষাব্যবস্থার উন্নয়নে সমান্তরাল কারিকুলাম প্রণয়নের কথা উল্লেখ করেন, যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে মিড-ডে মিলের খাবারের মানে অসন্তোষ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬