ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বক্তব্যের মাঝে আযান হচ্ছে, থামতে বলায় রেগে গেলেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় মরজাল ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতার বক্তব্যের মাঝে আযান, থামতে বলায় রেগে গেলেন বিএনপি নেতা। শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গতকাল রায়পুরা মরজাল ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেয়া কালে মাগরিবের আযান শুরু হলে পাশে থাকে নেতাকর্মীরা আযান হচ্ছে বলে থাকে বক্তব্য থামাতে বললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আযান দেক না তো কি হয়ছে’। এসময় তার পাশে থাকা নেতাকর্মীরা তাকে সংযত করার চেষ্টা করেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয়েছে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বক্তব্য থামাতে বলায় নেতাকর্মীদের ওপর বেশ বিক্ষুব্ধ হয়েছেন তিনি ।

তবে, পরবর্তীতে আযান ও নামাজের বিরতির পরে পুনরায় আলোচনা শুরু হলে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, আমার একটা লাইন এক্সপান্স করে (কেটে) দেবেন। দুঃখিত, আমরাও মুসলিম পরিবারের সন্তান।

এ সময় মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল। এছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী ভূইয়া, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীরসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বক্তব্যের মাঝে আযান হচ্ছে, থামতে বলায় রেগে গেলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৭:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫