ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানা পুলিশের নাকের ডগায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন সড়কে মিছিল বের করে তারা। ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশের গলি থেকে মিছিলটি বের হয়ে ধর্মসাগর পার্কের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এতে অংশগ্রহণকারী বেশিরভাগই ছিল ভবঘুরে ও টোকাই প্রকৃতির । মিছিলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাটানিশার শিমপুর এলাকার এনায়েত নামে এক ছাত্রলীগকর্মীকে দেখা যায়। কুমিল্লা মহানগর সভাপতি নুর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোশাররফ রহমান মুন মিছিল করতে সহযোগিতা করেছে বলে জানা গেছে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু আমার দেশকে বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের ২০০ গজ পূর্বে এবং কোতোয়ালি থানার ৩০০ গজ পশ্চিম পাশের মধ্যবর্তী স্থানে ছাত্রলীগ কীভাবে মিছিল করল? পুলিশ কী করছে? আমরা জানতে চাই। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক ।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, দিল্লি থেকে টাকা পাঠিয়ে কুমিল্লার মাফিয়া সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা টোকাই দিয়ে মিছিলগুলো করাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এদের আইনের আওতায় আনা ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কয়েকজন টোকাই ভোরে মিছিলটি করে। আমরা ব্যবস্থা নিচ্ছি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী বলেন, মিছিলের পর ফুটেজটি আমি দেখেছি। আমাদের টিম কাজ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

আপডেট সময় : ১১:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫