ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

নোয়াখালীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) এক শিশু আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

বুধবার (১৯ নভেম্বর) সকালে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চুলু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

মনি একই বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে এবং স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনি। পরবর্তীতে পরিবারের লোকজন বসতঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। পুলিশ আত্মহত্যার কারণ জানতে চেষ্টা চালাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছেন। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা

আপডেট সময় : ০২:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫