ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

কথা বলতে পারলেও সংকট কাটেনি খালেদা জিয়ার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কথা বলতে পারলেও সংকট কাটেনি তার।

সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রোববার (৩০ নভেম্বর) সকালেও হাসপাতালের সামনে আসেন নেতাকর্মীরা। তাদের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ড সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, তিন দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর।

রাতেই বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবেই সবার আগে আসবে।

চিকিৎসার খোঁজ খবর নিতে এসে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি।

২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কথা বলতে পারলেও সংকট কাটেনি খালেদা জিয়ার

আপডেট সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫