ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

মাধবদী পৌরসভার সাবেক মেয়র ঢাকা থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির পক্ষ থেকে মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট চারটি মামলা ছিল, যার মধ্যে একটি থেকে অব্যাহতি পেয়েছেন। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মোশাররফ হোসেন প্রধান মানিক।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, গ্রেপ্তারের পর মোশাররফ হোসেন মানিককে মিন্টু রোডের ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে বলে আমাদের অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবদী পৌরসভার সাবেক মেয়র ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫