ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

গাজীপুর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ড্রেনে পড়ে গিয়ে তরুণী নিখোঁজ।

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ড্রেনে পড়ে গিয়ে ফারিয়া তাসনিম জ্যোতি (২৪) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন।

রবিবার (২৭ জুলাই ২০২৫) রাত ৮টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। দুই ভাই – লোটন ও শোভনের বোন জ্যোতি বর্তমানে হোসেন মার্কেট এলাকায় বাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে খোলা ড্রেনটির কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না, যা নিয়মিত পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নগর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ড্রেনে পড়ে গিয়ে তরুণী নিখোঁজ।

আপডেট সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫