ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

পাঠ্যবই বিতরণে এনসিটিবি আবারও বিলম্ব, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছতে দেরি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। এর আগে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছিলেন, ১৫ জানুয়ারির মধ্যেই মাধ্যমিক ও সমমানের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। কিন্তু এনসিটিবি এখন ১৫ দিন সময় আরও চাচ্ছে।

গত ২৮ ডিসেম্বর এনসিটিবির অডিটরিয়ামে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করা হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা। তখনই প্রশ্ন উঠেছিল, বিনামূল্যের বই বিতরণে বিলম্ব সামলাতে কি এই আয়োজন করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা তখন আশ্বাস দিয়েছিলেন ১৫ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।

তবে এখনও প্রায় এক কোটি বই স্কুলে পৌঁছায়নি। এর ফলে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক শিক্ষার্থী বই ছাড়া পাঠদান চালাতে বাধ্য হচ্ছেন।

এনসিটিবি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল হক পাটওয়ারী জানান, বই বিতরণ কার্যক্রম শুরু করার সময় একটি প্রেসের রাস্তা সংস্কারের কারণে ট্রাক ঢোকাতে সমস্যা হয়। সিটি কর্পোরেশন বিষয়টি বিবেচনা করে কাজের সময় পিছিয়ে দেয়। এছাড়া, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য পুনরায় দরপত্র আহ্বান করা এবং পিপিআর শর্ত অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিতে হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি প্রেসে একজন বা কয়েকজন মনিটরিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন, কেউ ছুটি নেননি। এই সময়ে গুণগত মান নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনসিটিবি জানিয়েছে, সাধারণ শিক্ষার্থী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের মিলিয়ে এবার মোট ৩০ কোটি আড়াই লাখ বই বিতরণ করা হচ্ছে। গত দেড় দশকে জানুয়ারির প্রথম সপ্তাহে কখনও শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি। এবারও ৩০ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছানো গেলেও তা বোর্ডের জন্য নতুন মাইলফলক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঠ্যবই বিতরণে এনসিটিবি আবারও বিলম্ব, শিক্ষার্থীদের হাতে বই পৌঁছতে দেরি

আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬