ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বগুড়া-২ আসনে প্রচারণায় বাধা ও ভয়ভীতি, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ মান্নার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও কেটলি প্রতীকের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মান্না বলেন, প্রচার শুরুর চার দিন পর এলাকায় আসার পর থেকেই তার সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে নাগরিক ঐক্যের নারী সংগঠনের সদস্যদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ীদের ‘১২ তারিখের পর দেখে নেওয়া হবে’—এমন হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তার।

তিনি আরও বলেন, শুরু থেকেই তাকে নির্বাচনি মাঠ থেকে সরিয়ে রাখার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। তিনি কখনো ঋণখেলাপি ছিলেন না, কিন্তু একটি চক্রান্তের মাধ্যমে তাকে ঋণখেলাপি প্রমাণের চেষ্টা করা হয়েছিল। পরে আদালতের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর এলাকায় আসতেই ভোটার, কৃষক ও স্থানীয় নেতাদের মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মান্না।

শিবগঞ্জের মোকামতলা ও দেউলি এলাকায় নাগরিক ঐক্যের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। তার দাবি, এসব ঘটনার মাধ্যমে তার পক্ষে কাজ করা নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা চলছে।

বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতার প্রসঙ্গ তুলে মান্না বলেন, বিএনপি তাকে এই আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তবে আদালতের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগায় সেই সুযোগে এখানে আরেকজন প্রার্থী দেওয়া হয়েছে। এখন যারা তার পক্ষে মাঠে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অভিযোগ জানাতে গেলে পুলিশও গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতের সঙ্গে কোনো জোটের গুঞ্জন নাকচ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তিনি শেষ দিন পর্যন্ত ভোটের মাঠে থাকবেন। তার মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে এই আসনের ফলাফল বড় ধরনের পরিবর্তন হতে পারে।

তবে এ বিষয়ে এখনো নির্বাচন কমিশন বা প্রশাসনের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি মাহমুদুর রহমান মান্না। সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়া-২ আসনে প্রচারণায় বাধা ও ভয়ভীতি, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ মান্নার

আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬