ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অসুস্থ বোধ করলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, কয়েক দিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন, পেটের সমস্যা ও বমির কারণে তিনি লবণশূন্যতার শিকার হয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কা মুক্ত।

জেলা জামায়াতের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো তথ্য প্রদান করা হয়নি। নির্বাচনী প্রচারণার মধ্যেই প্রার্থীর অসুস্থতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে।

মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কেন্দ্রীয় মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন এবং হাসপাতালের চিকিৎসার পর স্বাস্থ্যবিধি মেনে পুনরায় নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৫:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬