ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

নাটোরের গুরুদাসপুরে পূর্ববিরোধের জেরে নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে হালিমা বেগম নামে এক নারীকে এসিড নিক্ষেপ করে দগ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, নাজিরপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে একটি শিশুকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড সদস্য চামেলি বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে নজরুল ও তার সহযোগীরা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে চামেলি বেগমের মা হালিমা বেগম বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে নজরুল ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন জানিয়েছেন, ‘এসিডদগ্ধ হালিমা বেগমকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে প্লাস্টিক সার্জারি বিভাগের পরামর্শ দেওয়া হয়েছে।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের গুরুদাসপুরে পূর্ববিরোধের জেরে নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ

আপডেট সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬