সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ আশপাশে দিনের তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনে তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।




















