ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

চবি’র ‘ডি-১’ উপ-ইউনিটে প্রাথমিক ভর্তি শুরু ২২ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডি-১ উপ-ইউনিটভুক্ত বিভাগের সাধারণ আসনে প্রথম পর্যায়ে বিষয়/বিভাগে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষা অনুষদ অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

নির্ধারিত তারিখে প্রার্থীকে স্বাক্ষরসহ এক কপি বিভাগ/বিষয় পছন্দক্রম ফরম, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল মার্কশিট, মূল সনদ, মূল টেস্টিমোনিয়াল, জন্ম নিবন্ধনের ফটোকপি (যদি থাকে), সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং উল্লিখিত সব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এছাড়া ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অনুষদ উন্নয়ন ফি’ খাতে ৫০০ টাকা এবং ‘শিক্ষা সহায়ক ফি’ খাতে ৪ হাজার টাকা—মোট ৪ হাজার ৫০০ টাকা নগদ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ও ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিক ভর্তি শেষে আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে বিষয়/বিভাগ মনোনয়নপ্রাপ্তদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চবি’র ‘ডি-১’ উপ-ইউনিটে প্রাথমিক ভর্তি শুরু ২২ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৪:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬