ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৯ এপ্রিল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে দেশের আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার সময়সীমা থাকবে ৩ ঘণ্টা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে। নির্ধারিত কেন্দ্রগুলো হলো—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

এছাড়া পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৯ এপ্রিল

আপডেট সময় : ০৮:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬