সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ৬৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০২:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও পৌর শহরের টিকাপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) অভিযান চালিয়ে ৬৯০ পিস ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ জাকির হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার সকালেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃত জাকির হোসেন ইসলামবাগ নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। অভিযানকালে তার ভাড়াবাসার ঘরে তল্লাশি চালিয়ে সোফার নিচ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক দুই লাখ সাত হাজার টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুণ অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।




















