ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

দৌলতদিয়ায় বাসডুবি ট্র্যাজেডি: ২৬ মরদেহ উদ্ধার, একজন নিখোঁজের আশঙ্কা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহগুলো প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, উদ্ধার অভিযানের তৃতীয় দিনেও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সমন্বিতভাবে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাসডুবির ঘটনায় একজন নিখোঁজ থাকতে পারেন বলে একটি তথ্য পাওয়া গেছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। বালিয়াকান্দি এলাকার এক নারী মুক্তা ফোন করে জানিয়েছেন, তার ভাই রিপন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সৌহার্দ্য পরিবহনের ওই বাসে ওঠার কথা বলেছিলেন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, তিনি দুর্ঘটনার শিকার হতে পারেন।

নিখোঁজ রিপন ঢাকায় একটি ইটভাটায় কাজ করেন বলেও জানিয়েছেন তার বোন। তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন। কোথাও তাকে পাওয়া গেলে অথবা তার কোনো তথ্য মিললে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

দেওয়ান সোহেল রানা জানান, নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আশপাশের নদী এলাকায় স্পিডবোট দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কোনো মরদেহ ভেসে গেছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাইকিং করে এলাকাবাসীকে অনুরোধ জানানো হচ্ছে—যদি কেউ নিখোঁজ থাকে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন বা কর্তৃপক্ষকে জানানোর জন্য।

এদিকে, নিখোঁজ রিপনের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। দুর্ঘটনার পর থেকে তার কোনো সন্ধান না মেলায় পরিবারের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতদিয়ায় বাসডুবি ট্র্যাজেডি: ২৬ মরদেহ উদ্ধার, একজন নিখোঁজের আশঙ্কা

আপডেট সময় : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬