সংবাদ শিরোনাম ::
ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগে মামলা
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৪:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ বলার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার সমন জারি করা হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সমন জারি করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রকাশ্যে মন্ত্রীকে ‘নাস্তিক’ বলা হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে। মামলা দায়ের করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর।
বাদীপক্ষের আইনজীবী জানান, ধর্মীয় আলেমদের মতামত নিয়ে এবং প্রমাণাদি সংযুক্ত করে মামলা ফাইল করা হয়েছে। নির্ধারিত তারিখে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। জেলা বিএনপি মনে করেন, মন্ত্রীর ধর্মীয় অনুশীলন ও কর্মকাণ্ড বিবেচনায় তিনি ‘নাস্তিক’ নন এবং অভিযুক্তের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন।




















