দিনাজপুরে কর্মকর্তা বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দিনাজপুরের হাকিমপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে তিনি ভুক্তভোগী নারীকে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা, দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। তিনি শুক্রবার রাতে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাত আটটার দিকে হাকিমপুর পৌর এলাকার হিলি বাসস্ট্যান্ড থেকে পুলিশ অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন। একাধিক সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল।
হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত কর্মকর্তাকে শনিবার (৪ এপ্রিল) দিনাজপুর আদালতে হাজির করা হবে।




















