সংবাদ শিরোনাম ::
পুলিশের তিন সহকারী কমিশনার বদলি
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০২:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
পুলিশের তিন সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে র্যাবে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানও র্যাবে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
বদলি করা কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।




















