সংবাদ শিরোনাম ::
আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। তিনি এই তথ্য দিয়েছেন আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
সৌদি আরবের টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী হজ ফ্লাইট কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন।
তিনি আরও বলেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনা করে প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।




















