ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

রোয়াংছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪টি ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বান্দরবানের রোয়াংছড়িতে রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, তাইমংছড়া এলাকার প্রীতিময় তঞ্চঙ্গ্যারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও কয়েকটি ঘর দগ্ধ হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইফতেখার উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোয়াংছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬