নাটোরে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষে ২ জন আহত
- আপডেট সময় : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নাটোর শহরের স্টেশন বাজারে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে পেট্রোল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনা ফ্রেন্ডস পেট্রোলিয়াম এজেন্সির পাশে ঘটে।
স্থানীয়রা জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা বাইকারদের সঙ্গে স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলামের কথা কাটাকাটির সময় সংঘর্ষ শুরু হয়। একই এলাকার মোজাম্মেল বাবু প্রথমে মারামারি থামানোর চেষ্টা করলে তারও জহুরুলের সঙ্গে কথাকাটাকাটির পর লাঠিসোটা নিয়ে ধাক্কাধাক্কি হয়।
এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত জহুরুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত মোজাম্মেল বাবুকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি মুনসুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য বাবুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।




















