৩০ সেকেন্ডের ভিডিওতে ভাইরাল পরীমনি, প্রশংসা-সমালোচনায় সরব নেটিজেনরা
- আপডেট সময় : ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত ওই ভিডিওটি অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে, যেখানে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে।
প্রকাশের ১৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ দাঁড়ায় প্রায় ১৩ লাখে। এতে প্রতিক্রিয়া আসে ৪১ হাজারের বেশি এবং মন্তব্য পড়ে ৭ হাজারেরও বেশি, যা নেটিজেনদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।
ভিডিওটি ঘিরে ভক্তদের একটি বড় অংশ পরীমনির লুক ও উপস্থিতির প্রশংসা করেছেন। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে আখ্যা দিয়েছেন, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তবে সমালোচনাও কম হয়নি। কিছু ব্যবহারকারী তার পোশাক নিয়ে কটাক্ষ করলে তাদের একজনকে সরাসরি জবাব দেন পরীমনি, যা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়।
কাজের ক্ষেত্রে পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর এর ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নির্মাতা লীসা গাজী এর এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।




















