হজ পালনে শুধু ‘হজ ভিসা’ বাধ্যতামূলক, অন্য ভিসায় নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ১০:২৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
(FILES) Muslim devotees walk around the Kaaba, Islam's holiest shrine, at the Grand Mosque in Saudi Arabia's holy city of Mecca on June 13, 2024, ahead of the annual Hajj pilgrimage. - Friends and family searched for missing hajj pilgrims on June 19 as the death toll at the annual rituals, which were carried out in scorching heat, surged past 900. (Photo by FADEL SENNA / AFP)
পবিত্র হজ পালন করতে হলে শুধুমাত্র ‘হজ ভিসা’ই বৈধ—এ কথা আবারও স্পষ্ট করে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজে অংশ নেওয়ার একমাত্র সরকার অনুমোদিত উপায় হলো হজ ভিসা গ্রহণ করা। এর বাইরে অন্য কোনও ভিসার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ নেই।
সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট, ট্রানজিট, ওমরাহ কিংবা টুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজ করতে পারবেন না। এসব ভিসাধারীদের জন্য হজের অনুমতি দেওয়া হবে না বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
তবে সৌদি আরব-এ অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য। তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের পারমিট সংগ্রহ করতে হবে। এই প্রক্রিয়া ছাড়া কেউ হজ পালনের অনুমতি পাবেন না।
মন্ত্রণালয় আরও জানায়, হজের সব ধরনের বুকিং বা রিজার্ভেশন শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই করতে হবে। ভুয়া বা অননুমোদিত চ্যানেলের মাধ্যমে বুকিং করা থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে। প্রতি বছর কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে অবৈধভাবে হজে পাঠানোর প্রলোভন দেখায়—এ ধরনের প্রতারণা রোধেই এই আগাম নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব-এর উদ্দেশে ছেড়ে যাবে। হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



















