ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ফয়জুল করীমের

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের ইশতেহার জনগণের প্রতি প্রতিশ্রুতি, যা বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়। তিনি কওমি মাদ্রাসা সংক্রান্ত ইশতেহার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মে নিজ নিজ ধর্মীয় শিক্ষক নিয়োগের সুযোগ রয়েছে, তাই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করা উচিত।

ফয়জুল করীম হুঁশিয়ারি দিয়ে বলেন, ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করা হলে তা জনগণ মেনে নেবে না এবং তৌহিদি জনতা রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি ফয়জুল করীমের

আপডেট সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬