ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক কুরুচি ও সহিংসতা বন্ধের দাবি এবি পার্টির

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

রাজনৈতিক প্রতিপক্ষকে গালিগালাজ, কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার ও উগ্র-হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং এর জেরে সহিংস প্রতিক্রিয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতারা অনেক সময় প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে ভদ্রতা ও সৌজন্যের সীমা লঙ্ঘন করেন। পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় উভয়পক্ষ অশালীন বাগযুদ্ধে জড়িয়ে পড়ে, যা কখনো কখনো সংঘাত ও সহিংসতার দিকে গড়ায়।

তিনি এ ধরনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা গুজব, বিকৃত কার্টুন, ফটোকার্ড এবং এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর এক বিষাক্ত প্রতিযোগিতা চলছে। এতে নেতাদের পরিবারের সদস্যরাও রেহাই পাচ্ছেন না।

রাশেদ প্রধানের বক্তব্য ও পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে মঞ্জু বলেন, জাতীয় নেতৃবৃন্দের ভাষা ও আচরণে সংযম থাকা জরুরি। একইসঙ্গে তার বক্তব্যকে কেন্দ্র করে প্রতিপক্ষের পক্ষ থেকে বাসভবনের সামনে জড়ো হওয়া, ভয়ভীতি প্রদর্শন, হামলার চেষ্টা ও ব্যক্তিগত সহকারীকে মারধরের মতো ঘটনাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ ঘটনার ধারাবাহিকতায় জাগপার পঞ্চগড় জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি ভিন্নমত দমনের বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত দেয়।

বিবৃতিতে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে কুরুচিপূর্ণ ভাষা ও সহিংস প্রতিক্রিয়া থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজনৈতিক কুরুচি ও সহিংসতা বন্ধের দাবি এবি পার্টির

আপডেট সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬