ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু হাসপাতালে হাম রোগীদের দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ডা. শফিকুর রহমান রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতাল-এ হাম আক্রান্ত রোগীদের দেখতে গেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের বর্তমান অবস্থা, চিকিৎসা কার্যক্রম ও নানা সমস্যার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং রোগীদের পরিবারের সদস্যদের কথাও মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে তিনি রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্পও পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত গ্রাহকদের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিশু হাসপাতালে হাম রোগীদের দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬