সংবাদ শিরোনাম ::
প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে এ কথা জানান।
মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ সময়ে আর্থিক সংকটে পড়েন। এ সমস্যা সমাধানে সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
এ সময় তিনি অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।




















