ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বাড্ডা থানা-র বৈশাখী সরণির একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরের দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক তার কাটতে গিয়ে খুঁটির ওপর উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মো. জহিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার নাগেরগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে উত্তর বাড্ডার একটি ভাড়া বাসায় থাকতেন।

বাড্ডা থানা জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬