ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু এলপিজি ও অটোগ্যাসের দাম আবার বাড়ল

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলা পত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও এখনো এই আলোচনার নির্দিষ্ট তারিখ বা স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

তবে কূটনৈতিক সূত্রের বরাতে জানা যাচ্ছে, তুরস্ক ও মিশরের সমর্থনে এই আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তান সক্রিয় ভূমিকা রাখছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন।

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই আলোচনাকে ঘিরে ইসলামাবাদের পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ অতিথিদের বিকাল ৩টার মধ্যে হোটেল ছাড়তে নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে হোটেল কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান সরকার রবিবার বিকাল ৩টা থেকে পুরো হোটেলটি বুকিং করেছে।

এদিকে প্রথম দফার আলোচনার ভেন্যু সেরেনা হোটেল ইসলামাবাদ-ও আগামী কয়েক দিনের জন্য বুকিং স্থগিত রেখেছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে গণপরিবহন ও পণ্য পরিবহন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। তবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী মঙ্গলবার শেষ হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬