ট্রাম্পকে নিয়ে হ্যারিসের সমালোচনা, পাল্টা জবাব নেতানিয়াহুর
- আপডেট সময় : ১১:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
মার্কিন রাজনীতিক কমালা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর প্রভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ চায় না। এতে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন হ্যারিস। তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়।
অন্যদিকে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন নেতানিয়াহু। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আসলেই কি কেউ মনে করে, কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে দিতে পারে কী করতে হবে?”—এ বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে বাইরের প্রভাব থাকার বিষয়টি অস্বীকার করেন।

























