ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু এলপিজি ও অটোগ্যাসের দাম আবার বাড়ল

সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে

ঢাকার সাভার উপজেলা ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী ও রাতে তিনটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। প্রথম অভিযানে সাভার থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে মো. শাহীন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে রাতের দিকে সাভার মডেল থানার আক্রান এলাকায় মো. আলীম মোল্লা (৩৮) ও মো. আকাশ (২০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

তৃতীয় অভিযানে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জসিম তালুকদার (৩৮), মো. রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭০০ পুরিয়া হেরোইন (প্রায় ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬