ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতেও গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারে ব্যস্ত তারেক রহমান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ঘড়ির কাঁটায় তখন রাত ২টা ৫৫ মিনিট। চারদিকে যখন গভীর নিস্তব্ধতা, তখনও কর্মচাঞ্চল্যে ভরপুর রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়। সেখানে দলীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রম গভীর রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে। দলীয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন তিনি।

সাক্ষাৎকার বোর্ডে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে অবস্থান করছেন।

দলীয় সূত্র জানিয়েছে, শনিবার বিকেল থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা যোগ্য ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের লক্ষ্যে দীর্ঘ সময় নিয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করছেন দলীয় প্রধান।

গুলশান কার্যালয় ঘিরে সাক্ষাৎকার দিতে আসা প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গভীর রাত পর্যন্ত প্রার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীরা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন দলের শীর্ষ নেতৃত্বের সামনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেই লক্ষ্যেই দলীয় প্রধান তারেক রহমান নিজে উপস্থিত থেকে এই ম্যারাথন সাক্ষাৎকার কার্যক্রম পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গভীর রাতেও গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারে ব্যস্ত তারেক রহমান

আপডেট সময় : ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬