ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় সম্পূর্ণ পুড়ে ছাই

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি-এর রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ নামে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণ পুড়ে গেছে।

শনিবার (১৮ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে টিনশেডের পুরো স্কুল ভবনসহ আসবাবপত্র, অফিস সরঞ্জাম ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, সন্ধ্যার দিকে স্কুলঘরের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ভবন আগুনে ভস্মীভূত হয়। ঘটনার সময় স্কুলে কেউ উপস্থিত ছিলেন না।

তিনি আরও জানান, রবিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএসসহ সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে।

বিদ্যালয়টি ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত কালাবাড়ী এলাকায় প্রতিষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো স্কুল ভবন পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্তের মাধ্যমে বিষয়টি জানা যাবে।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় সম্পূর্ণ পুড়ে ছাই

আপডেট সময় : ১২:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬