ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ যাত্রার দ্বিতীয় দিনে ৫৭৫৬ জন সৌদি রওনা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

চলতি মৌসুমের হজযাত্রার দ্বিতীয় দিন আজ রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ থেকে মোট ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করছেন। এই দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে। দিনের বাকি সময়ের ফ্লাইটগুলোর যাত্রীরা হজ ক্যাম্পে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

এ বছর নিবন্ধিত সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এর আগে ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন।

প্রথম ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটে ৪১৬ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছান। একই দিনে মদিনায় আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী অবতরণ করেন।

হজযাত্রীদের অভ্যর্থনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

এ বছর মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা ৩০ জুন পর্যন্ত চলবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হজ যাত্রার দ্বিতীয় দিনে ৫৭৫৬ জন সৌদি রওনা

আপডেট সময় : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬