ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

বিএনপির সংরক্ষিত নারী আসনে পাপিয়া বঞ্চিত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

তবে ঘোষিত এই তালিকায় স্থান পাননি আলোচিত বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে গত ১০ এপ্রিল তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু ফরমটি সংগ্রহ করেন।

বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এর আগে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার স্বামী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির সংরক্ষিত নারী আসনে পাপিয়া বঞ্চিত

আপডেট সময় : ০৪:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬