ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ যশোরে শাশুড়িকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক শ্রীপুরে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিএনপির ৬ নেতা বহিষ্কার বাল্যবিয়ে রোধ করে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

আজ থেকে সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সারা দেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ১০টায়। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে শিক্ষাপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল প্রতিরোধ, ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি বাড়তে শুরু করে। অন্যান্য দিনের তুলনায় ঢাকার আবহাওয়া কিছুটা সহনীয় থাকায় গরমের চাপ কম ছিল, যা পরীক্ষার্থীদের জন্য স্বস্তি বয়ে আনে। তবে কিছু শিক্ষার্থী যানজটের কারণে ভোগান্তির শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজভিদ বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থীরা বাংলা-২ বিষয়ে অংশ নিচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে।

এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন, আর অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি। তাদের মধ্যে ২ লাখ ৬১ হাজারের বেশি পরীক্ষার্থী একটি বিষয়ে উত্তীর্ণ হতে অংশ নিচ্ছে, আর বাকিরা একাধিক বিষয়ে পরীক্ষা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ থেকে সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

আপডেট সময় : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬